.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উপজেলা প্রশাসন


মোঃ মিজানুর রহমান 
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজ ছিলেন এক সময় পরিশ্রমী ও আত্মনির্ভরশীল একজন যুবক। তিনি নিজ হাতে পরিশ্রম করে সংসার চালাতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০২৪ সালের ৩ জুলাই ভয়াবহ এক বৈদ্যুতিক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। সেই দুর্ঘটনায় মিরাজের বাম হাত সম্পূর্ণ কেটে ফেলতে হয়, আর ডান হাতটিও অচল হয়ে পড়ে। আজও তার বুকে বহন করছে সেই মর্মান্তিক ঘটনার ক্ষতচিহ্ন।

শারীরিক অক্ষমতার কারণে দীর্ঘদিন তিনি কর্মহীন হয়ে পড়েন। তবুও ভিক্ষাবৃত্তি বা দান-সাহায্যের আশায় বসে থাকেননি তিনি। কিছুদিন আগে তিনি উপজেলা প্রশাসনের কাছে আসেন — সাহায্যের জন্য নয়, বরং নিজের জীবিকা অর্জনের সুযোগ চেয়ে। এই আত্মসম্মানী যুবকের দৃঢ় মনোবল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের গভীরভাবে নাড়া দেয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হান উজ্জামান এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় মিরাজকে তার নিজ এলাকার নিকটবর্তী মনিরাম বাজারে, কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য দোকান এবং প্রয়োজনীয় পণ্য ক্রয় করে দেওয়া হয়।

বর্তমানে মিরাজ সেই দোকানে বসে ছোটখাটো ব্যবসা পরিচালনা করছেন। তার স্ত্রীও ব্যবসায় সহায়তা করছেন। এভাবেই তারা নতুন করে জীবনের স্বপ্ন বুনছেন। স্থানীয়রা জানান, “মিরাজের দৃঢ় মনোবল এবং উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃরায়হান উজ্জামান বলেন, “মিরাজের মতো পরিশ্রমী ও আত্মসম্মানী মানুষদের পাশে থাকা আমাদের দায়িত্ব। সে যেন নিজের পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারে — সেটাই আমাদের উদ্দেশ্য।”

মানবিক এই উদ্যোগের ফলে এক অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। সমাজের অন্যদের কাছেও এটি একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

1

আজ থেকে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

4

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

5

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

6

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অ

7

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

8

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

9

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

10

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

11

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

12

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

13

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

14

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

15

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

16

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

17

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্

18

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20