.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ 

 জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত, দোয়া ও শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ নাহিদের কবর জিয়ারত করেন ভোলা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মো. অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান এবং বড় মানিকা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

একই দিনে টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শহীদ নয়নের কবর জিয়ারত করেন ভোলা জেলা মজলিসে শুরা সদস্য ও বোরহানউদ্দিন উপজেলা নায়েবে আমীর জনাব মো. আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আইয়ুব আলী, টবগী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে দেউলা ইউনিয়নে শহীদ ইয়াসিন ও শহীদ সোহেলের এবং সাচড়া ইউনিয়নে শহীদ লিজা, শহীদ সুজন ও শহীদ জাকিরের কবর জিয়ারত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে বোরহানউদ্দিন উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে এক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মো. অলিউল্লাহ। উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মো. মহিউদ্দিন ও মো. মাসুম বিল্লাহ।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি এবং জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

1

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

2

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

3

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

4

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

5

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

6

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় জরিমানা আদায়

7

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

8

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

9

ঢাবি প্রক্টরকে ‘দেখে নেবার’ হুমকি ছাত্রলীগ নেতার

10

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

13

উচ্চমাধ্যমিকে পরিসংখ্যান নিয়ে ঢাবিতে ভর্তি বিড়ম্বনায় শিক্ষার

14

গণমানুষের জোয়ার থামানোর শক্তি কারও নেই’ — মুফতি ফজলুল করিম

15

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

16

বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে

17

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত ১, আহত ২

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল

20