.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুদক মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম।

শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি করেন। এতে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে গত ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন—
মো. সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, আনিছুর রহমান মিঞা, মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই আদালত তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সব প্রক্রিয়া শেষে এখন অপেক্ষা ১ ডিসেম্বরের রায় ঘোষণার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

বগুড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

2

তজুমদ্দিনে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

3

তজুমদ্দিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

4

ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র নতুন কমিটি গঠন

5

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

6

বরিশালের বাবুগঞ্জের দুই মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

7

আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান

8

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

9

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

10

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

11

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

12

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

13

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

14

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

15

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

16

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

17

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

18

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

19

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত ১, আহত ২

20