.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ হস্তান্তর


নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার (৬ ডিসেম্বর) বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক শেষে বিকেল ৪টার দিকে দৌলতগঞ্জ–মাজদিয়া চেকপোস্ট দিয়ে মরদেহ জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুরসহ আশপাশের এলাকার ১০–১২ জন ভারত থেকে মাদক আনতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। বিকেলে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক রিপন কুমার দাস। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

1

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

2

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

3

শেখ হাসিনাকে দেশে আনতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে স

4

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

5

শিশু পরিচর্যা হবে অর্থনৈতিক কৌশলের অংশ-বিএনপি

6

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

7

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

8

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

9

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কলম ব

10

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

11

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

12

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

13

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

14

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

15

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

16

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

17

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

18

শেখ হাসিনার ফাঁসির আদেশ

19

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

20