নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানের শেষে মুসল্লিরা একযোগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল আহমেদ চৌধুরীসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।