নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
মির্জা ফখরুল সেখানে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে পরিবারের সদস্য ও দায়িত্বে থাকা চিকিৎসকদের সাথে কথা বলেন। এসময় তিনি ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।
হাসপাতালে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, অসুস্থতার কারণে ডা. তাহের বর্তমানে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে রয়েছেন।
মির্জা ফখরুলের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।