.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দেলোয়ার হোসেন আজিজীকে ধন্যবাদ ও মতবিনিময় সভা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

মির্জাকালু ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. নূর নবী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাকিমুদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আল আমিন, ছোট মানিকা ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, গরীব মাঝি দাখিল মাদ্রাসার সুপার মো. ওহিদুর রহমান, দালালপুর দাখিল মাদ্রাসার সুপার মো. নূরনবী, দালালপুর এস জে পারা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো. নোমান, কুন্জেরহাট দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আ. সালাম, জয়া হাজী তোফালিয়া মাদ্রাসার সহ-সুপার মো. জাকির হোসেন, হালিমা খাতুন দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াইয়া জামাল, মধ্য পূর্ব বাটামারা দাখিল মাদ্রাসার সুপার মো. আক্তার হোসেন, টবগী রাস্তার মাথা শরীফিয়া দাখিল মাদ্রাসার সুপার নিজাম উদ্দিন সিরাজী, কুড়ালিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আ. জলিল, কাচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আতারুজ্জামান, হাসান নগর সেরাজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. শাহাবুদ্দিন, চকডোস কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সালেউদ্দিন এবং ইদারা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবদুল ওহিদ আনসারী।

বক্তারা বলেন, "এই বিজয় সকল শিক্ষক সমাজের বিজয়।" তাঁরা দেলোয়ার হোসেন আজিজীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বলেন, "তাঁর নেতৃত্বের গুণেই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ন্যায্য আন্দোলনে অংশ নিয়েছেন।" বক্তারা জানান, "তাঁর নেতৃত্বেই আমরা ১৫% বাড়ি ভাড়া অর্জন করেছি। আট দিনের ত্যাগ ও আন্দোলনের ফল এটি।"

এ সময় তাঁরা জামিয়াতুল মোদারেসিনের সভাপতি মো. বাহাউদ্দীন'র সমালোচনা করে বলেন, "তিনি শিক্ষক নন, তাই শিক্ষকদের দুঃখ-কষ্ট বুঝতে পারেন না।" বক্তারা আন্দোলনের সময় ভোলা আলিয়া মাদ্রাসা খোলা রাখার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেন আজিজীকে ভোলা জেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য ঢাকায় ‘আল ফালাহ’ নামের প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অবহিত করা হয়। বক্তারা আরও জানান, অনেক শিক্ষকই এ বিষয়ে জানেন না, তাই সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে জামিয়াতুল মোদারেসিনের সাবেক সভাপতি আবদুল মান্নান সাহেব'র প্রশংসা করা হয় এবং বিভিন্ন প্রকাশনীর পাঠ্যবই সম্পর্কেও আলোচনা হয়।


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা: মেঘনা দর্পণ (Meghna Darpan)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

1

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

2

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

ভোলায় নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

5

২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা, অর্থ

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

9

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

10

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে একজন নিহত

11

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

12

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

13

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

14

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

19

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

20