.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বিএনপির অঙ্গীকার—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে আর কোনো মেগা প্রকল্পে যাবে না। কারণ মেগা প্রকল্প মানেই ‘মেগা দুর্নীতি’। তিনি বলেন, জনগণের অর্থ ব্যয় হবে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষ জনবল তৈরির পেছনে।

বুধবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এই কর্মশালায় যুবদল ও কৃষক দলের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে বহু আইটি পার্ক ও অবকাঠামো করা হলেও সেগুলো উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। “অনেক স্থাপনা এখন বিয়েশাদি বা সামাজিক অনুষ্ঠানের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশের উন্নয়ন–রূপকল্প কোনো রাজনৈতিক দল দেয়নি। একমাত্র বিএনপিই তা দিয়েছে। বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,
ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নারীদের পর্যায়ক্রমে সাবলম্বী করা হবে। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০–৮৫ শতাংশ নারী।
নতুন আইটি পার্ক নির্মাণ নয়; বরং বিদ্যমান অবকাঠামো সংস্কার করে প্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহীদের সুযোগ সৃষ্টি করা হবে।

শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষক কার্ড, কর্মসংস্থানসহ আটটি বিষয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশকে ‘রক্ষা করার’ আহ্বান জানান তারেক রহমান।

বিএনপির ধারাবাহিক কর্মশালা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেবেন। কর্মসূচির সমাপ্তি হবে মধ্য ডিসেম্বরের একটি নির্ধারিত দিনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচনে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলকে ন

1

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

2

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

3

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

4

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

5

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

8

বোরহানউদ্দিনে নতুন ইউএনও ও ওসিকে বরণ, পরিচিতি ও আইনশৃঙ্খলা স

9

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

10

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

11

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা তারেক রহমানের

12

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

13

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

14

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

15

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

16

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

17

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

18

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20