.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্মী আহত


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদার অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে তিনি ও তার দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা আমির ও সেক্রেটারির জন্য নির্ধারিত আসন বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেই আসনের নামফলক ছিঁড়ে ফেলে অশোভন স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, আবু তালহা, মো. হাসনাইন, মো. শাহরুপ হোসেন, মো. সরোয়ার আলম, মো. আমজাদ হোসেন, মো. তানভীসহ অনেকেই আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ‘রাজাকারেরা বিজয় দিবসের অনুষ্ঠানে আসবে কেন’—এমন উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলা শুরু করে। এতে পুরো অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা পরে সমাধান হয়ে গেছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে মারিনি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।”

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষেরই কিছু নেতাকর্মী আহত হয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “আমি উভয় পক্ষকেই দায়ী করতে চাই। তবে কী কারণে ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাই না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

1

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

2

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

3

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

4

শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

5

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

6

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

7

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

8

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

9

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

10

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

11

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

12

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

13

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

14

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

15

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্

16

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

17

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

18

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

19

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

20