.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত


মোঃ ইব্রাহিম 
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের যৌথ উদ্যোগে আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে এক আন্তর্জাতিক সেমিনার।

সেমিনারটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সে। অনুষ্ঠানের বিষয় ছিল। “উৎপাদনশীল কর্মসংস্থানের জন্য আরবী মধ্যপ্রাচ্যে বাংলাদেশী দক্ষতার একটি কেস স্টাডি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফারসি বিভাগের অধ্যাপক ড. মো. ইসারাত আলী মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. জুবায়ের মো. এহসানুল হক, অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিক্ষক ও গবেষক।

সেমিনারে বক্তারা বলেন, আরবী ভাষা শুধু একটি ধর্মীয় ভাষা নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ ভাষা। বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় আরবী ভাষা শেখার গুরুত্ব অপরিসীম।

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের পরিচালক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আরবীকে এগিয়ে নিলে এগিয়ে যাবে বাংলাদেশ। রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির মূল চাবিকাঠি, আর এর প্রধান উৎস মধ্যপ্রাচ্য। তাই আরবী ভাষা শেখা এখন সময়ের দাবি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

1

গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

2

মাধবদীতে শিশু ধর্ষণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

3

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, চূড়ান্ত সুপারিশ পেলেন ১,৬৮১

4

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

5

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

6

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

7

শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক শিক্ষ

8

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

9

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

10

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

11

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

12

মনপুরায় জমি নিয়ে বিরোধ: অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ,

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফ

18

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

19

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

20