.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর


আবু বকর আবির,
 জবি প্রতিনিধি 

বহুল আকাঙ্ক্ষিত "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)" নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। একই দিনে একটি ছাত্রী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। আজ ৫ নভেম্বর (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় 'শিক্ষক লাউঞ্জে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার 'অধ্যাপক মোস্তফা হাসান'  তফসিল ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের আচরণবিধি প্রকাশের তারিখ ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৬ নভেম্বর। ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৯ নভেম্বর পর্যন্ত এবং আপত্তি নিষ্পত্তি করা হবে ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১২ নভেম্বর।

মনোনয়নপত্র বিতরণ চলবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।  মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ৩ ডিসেম্বর। 

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর এবং প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে ২২ ও ২৩ ডিসেম্বরের মধ্যে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ইতিমধ্যেই প্রার্থী বাছাই ও প্রচারণার প্রস্তুতি শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

3

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

4

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

5

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

6

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

7

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

8

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

9

গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে: নাসির উদ্দিন পাটওয়ারী

10

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

11

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই: নির্বাচন কমিশন

12

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

13

চরফ্যাশনে জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমে বাধা ও হামলার অ

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

15

বোরহানউদ্দিনে আনসার বাহিনীর ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প ও কম্

16

নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে: অর্থ উপদেষ্টা সা

17

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

18

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

19

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

20