.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নিজামুল হক নাঈম


তজুমদ্দীন (ভোলা) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জননেতা নিজামুল হক নাঈম। তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (সমর্থিত) সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আখতার উল্লাহ্, সহকারী সেক্রেটারি, ভোলা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। ভোলা-৩ আসনের জনগণ এবার একটি নতুন ও কল্যাণমুখী রাজনৈতিক ধারার প্রতি আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, আমির, লালমোহন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে লালমোহন ও তজুমদ্দিনের মানুষ অবহেলিত। জননেতা নিজামুল হক নাঈম জনগণের দুঃখ-কষ্ট ও প্রত্যাশা ভালোভাবে জানেন। নির্বাচিত হলে তিনি এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট রহমাত উল্লাহ সেলিম, অফিস সম্পাদক ও কর্ম পরিষদ শূরা সদস্য, ভোলা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হলে নীতিবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে।

মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, ভোলা-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি লালমোহন ও তজুমদ্দিন উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। আল্লাহর ওপর ভরসা করে এবং জনগণের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী ভোলা-৩ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে নিজামুল হক নাঈমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

1

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

2

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

3

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

4

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

8

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

9

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

10

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

11

মাধবদীতে শিশু ধর্ষণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

12

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

13

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

14

সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহান

15

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ

16

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

17

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

18

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

19

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

20