.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার লালমোহনে বিএনপি ও জামায়াত-সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর লালমোহন উপজেলার রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর বিএনপি ও বিডিপি পৃথক প্রেস ব্রিফিং করে একে অপরকে হামলার জন্য দায়ী করেছে।
বিডিপির সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমে বাধা দেওয়া এবং পরবর্তী হামলার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, হামলায় বিডিপির অন্তত ১৫ নেতাকর্মী গুরুতর আহত হন এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করেন, জামায়াতের সহায়তায় বিডিপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যার পর পুনরায় সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ছাত্র–শ্রমিক সংঘর্ষে সব রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগ

1

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

2

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

3

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

4

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি

5

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

6

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

7

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

8

অনেক ব্যাংক ডিজিটালাইজেশনে আগ্রহী নয়, তারা শুধু মুনাফা রক্ষা

9

পোড়া ভিটে ছাড়তে নারাজ, ছাইয়ের উপরই চলছে জীবন

10

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

11

নারী বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

14

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

15

চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমান

16

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

17

হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন সাংবাদিক আবদুল মালেক

18

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

19

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনা থেকে সরে গেছে: ডাকসু ভিপি স

20