.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত


মেঘনা দর্পন ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনও কর্মরত। রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য জানান।

তিনি জানান, ২৫ জন আসামির মামলার নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে—২৩ ও ২৪ নভেম্বর। প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে সেই ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়া বা সরকারি চাকরি করার সুযোগ নেই। তবে সেনা সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী আইন কার্যকর না হওয়া পর্যন্ত তারা ‘কর্মরত’ হিসেবে গণ্য হচ্ছেন।

মামলাগুলোর মধ্যে দুটি গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হয়েছে। আরেকটি মামলায় জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

এছাড়া, জুলাই-অগাস্ট আন্দোলনের সময় কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যা ও লাশ গুমের ঘটনায় সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিনের জামিন ট্রাইব্যুনাল নামঞ্জুর করেছেন। একইসঙ্গে গুম-নির্যাতনের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

1

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

4

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

5

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

6

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

7

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

8

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল

9

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

10

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

11

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

12

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

13

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

14

আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উ

15

বোরহানউদ্দিনে জামায়াত সমর্থকের উপর সশস্ত্র হামলা: এলাকায় উত্

16

সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ৯ কর্মকর্তা বদলি–পদায়ন

17

চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টা

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

20