.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

ভোলার বোরহানউদ্দিন উপজেলা উপজেলার গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারটি বড়মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। রবিবার (২৪ মে ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল ফার্মেসী, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল জানান, রাত ২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন পুরো দোকান আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, “দোকানে প্রায় ১০ লাখ টাকা নগদ ছিল। এছাড়া সার-কীটনাশক, বিকাশের মোবাইল সিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের মুদি মালামাল ছিল। আমার প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি।”

এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বোরহানউদ্দিন ইউনিটের সিনিয়র ফায়ার ফাইটার মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে। তিনি আরও জানান, পাঁচটি দোকান পুরোপুরি এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান, পৌর আমীর মাওলানা আমান উল্লাহ, বড়মানিকা ইউনিয়ন আমীর, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। এছাড়া যুবদল সভাপতি শিহাব হাওলাদারও ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক

1

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

2

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

3

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

4

মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে

5

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

6

জাতীয় নাগরিক পার্টির জন্য ইসিতে যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক

7

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ

8

ভোলা-২ আসনে বিএনপি প্রার্থীর হলফনামায় স্ত্রীর বিপুল খেলাপি ঋ

9

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা

10

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

11

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: কবিতায় উপজেলা পর্যায়ে প্রথম তাহা চ

12

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

15

চরফ্যাশনে দেয়াল নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসার দ্বন্দ্ব।

16

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

17

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

18

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

19

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

20