.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফেজ ইব্রাহিমকে গণসংবর্ধনা



বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

  ভোলা-২ (বোরহানউদ্দিন—দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে স্থানীয় উপজেলা বিএনপি উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

অধিবেশনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিউর রহমান কিরন। তিনি হাফিজ ইব্রাহিমকে মনোনয়ন দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান এবং আশ্বাস দেন, “আমরা চারটি আসন উপহার দেব।’’

উপজেলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, “জুলাই ও আগস্টসহ গত ১৭ বছরে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের আমরা স্মরণ করছি। আমরা সবাই মিলে ধানের শীষকে এগিয়ে নিয়ে যাব।” তিনি জামায়াতের বিরুদ্ধে তীব্র মন্তব্য করে বলেন, “জামায়াত যুগে যুগে জনগণের সাথে বেইমানি করেছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী ফিরোজ আলম, সদস্য সচিব এড. আজম কাজী ও পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবীর প্রমুখ। 

প্রধান অতিথির হিসেবে ভোলা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বক্তব্যে বলেন, “আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। নির্বাচনের পর আমরা বিজয়ী হলে জুলাই  যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো ভাতা প্রদান করবো। বোরহানউদ্দিনে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করব। ভোলার মতো গ্যাস আমরা এখানকার জনগণের জন্য এনে দেব।” তিনি মাদক ও কিশোর গ্যাংকে নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, “ভবিষ্যতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

হাফিজ ইব্রাহিম আরও বলেন, “বিগত ১৭ বছরে বেগম খালেদা জিয়ার পরিবারসহ আমাদের পরিবারও সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে; আমার  ভাই ১৭ বছর জেলে ছিলেন।” সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, “১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিকদের অনেক কষ্ট হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমি আপনাদের কষ্ট দেই নাই ও দেবো না।”
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

1

নওগাঁর ৬ আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

2

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

5

ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ

6

কুষ্টিয়া ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহ

7

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

8

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লালমোহনে ফুলকপি প্রা

9

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা ব

10

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

চরের জমির পাকা ধান নিয়ে স্থানীয় কৃষক ও বিএনপি নেতাদের মধ্যে

13

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

14

নরসিংদীর শেখেরচরে জামায়াতের নির্বাচনী সভায় হামলায় আহত ৩০, অভ

15

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

16

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

17

ভোলা–বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

18

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

19

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

20