.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফিসকক্ষ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি দাখিল মাদ্রাসার অফিসকক্ষ ও মাল্টিমিডিয়া রুমের টিনের চাল উড়ে গেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইস ও বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বশির উল্লাহ জানান, তিনি উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে বের হওয়ার পর খবর পান যে, আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার অফিসকক্ষের সবগুলো চাল উড়ে গিয়ে পিছনের সড়কে পড়ে আছে। পরে কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে দ্রুত মাদ্রাসায় এসে দেখেন অফিসকক্ষের ওপরের পুরো চাল উড়ে গেছে।

তিনি আরও জানান, পরে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে চাল উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে গেছে, যার ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

মাদ্রাসা সুপার অভিযোগ করে বলেন, গত বছরের জুন মাসে অফিসকক্ষ সংস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে ১ লাখ ২০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অল্প কিছু টিন পরিবর্তন করেই কাজ শেষ করেছেন। সঠিকভাবে সংস্কারকাজ সম্পন্ন হলে এমন দুর্ঘটনা ঘটত না বলেও তিনি দাবি করেন।

পরিশেষে তিনি ক্ষতিগ্রস্ত কক্ষগুলো দ্রুত পুনঃসংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

1

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

2

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

3

আর্থিকখাতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন টিবিএসের

4

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

5

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

6

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

7

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

8

একটি বিশেষ পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন পেছানো হয়েছে’

9

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

10

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

11

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

12

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত

13

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে

14

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

15

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

16

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

17

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

18

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

19

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর মীর কাশেম আলীর মেয়ের আবেগঘন স্

20