.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনের ভোটার হতে আবেদন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


নিজস্ব প্রতিবেদকঃ

নির্বাচনী আসন নিয়ে রাজনৈতিক সমঝোতার আলোচনার মধ্যেই ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন। এবার তিনি রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত ঢাকা-১০ আসনে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। তবে দলটি ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই তালিকায় রয়েছে ঢাকা-১০ আসনও।

এদিকে, একই আসনে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, উপদেষ্টা আসিফ মাহমুদের ভোটার হওয়া ও আসন পরিবর্তনের এই উদ্যোগ আসন্ন নির্বাচনের কৌশলগত পদক্ষেপের অংশ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

2

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

3

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

4

ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতি

5

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

6

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

7

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও গণদাবি বাস্তবায়নের

8

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

9

দৌলতখানে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের গণসংযোগে

10

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

11

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

12

প্রাথমিকে 'সংগীত ও শারীরিক শিক্ষা' শিক্ষক পদ বাতিলের ঘটনায় ঢ

13

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

14

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

15

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

16

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌহার্দ্যপূর্

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে আলেমদের ঢল সোহরাওয়ার্দী

19

বর্তমান প্রশাসন নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মন্ত

20