.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি


নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে—গ্রেপ্তারের পর শওকত মাহমুদকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ছিলেন। তবে দলীয় স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগে এর আগে তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানতে সাংবাদিকসহ বিভিন্ন মহল ডিবির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

1

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

2

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

3

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

4

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

5

ইউক্রেনের আরও ১০টি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে

6

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

7

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

8

ভোলায় নারী কর্মী কে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্

9

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

10

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

11

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

12

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

13

বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভ

14

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

15

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

16

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল মায়ের, আহত মেয়ে

17

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা

18

আগামী নির্বাচনে যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে কাজ করবে

19

আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চান প্রধান উ

20