.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 
মো. নোমান, 
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন চত্বরে সংঘটিত ভয়াবহ লগী-বৈঠা তাণ্ডবের প্রতিবাদে এবং সেই ঘটনায় নিহত শহীদদের স্মরণে ভোলার তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা হাসপাতাল সামনে  থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা দোষীদের শাস্তি ও দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি উপজেলা সদর রোডে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে লগী-বৈঠা দিয়ে নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। শহীদ জামায়াত ও ছাত্রশিবিরের ২৪ জন নেতাকর্মীকে পৈশাচিকভাবে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছিল, যা ইতিহাসের এক ভয়ংকর কালো অধ্যায়। এখনো সেই বর্বরোচিত ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। তারা প্রশ্ন তোলেন, মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়, কিন্তু পল্টনে লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচার কেন শেষ হচ্ছে না?

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যারা গণতন্ত্র ও মানবাধিকার হরণ করেছে, তাদের বিচার একদিন হবেই। জনগণের রায়কে সম্মান করতে হবে, দেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা সেক্রেটারি মাস্টার মো. মহিউদ্দিন বলেন, জনগণের কথা বললেই নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। লগী-বৈঠার আতঙ্ক আবার দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ আর ভয় পাবে না। জনগণের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের  বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিগণ,  ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সমাবেশে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে যুবককে তুলে নিয়ে দুই চোখ নষ্টের অভিযোগ; গ্রেপ্

1

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

2

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

3

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

4

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

5

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

6

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

7

হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

8

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

9

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

10

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

11

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

12

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

13

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

18

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

19

ভোলা–২: যেখানে প্রার্থী ঠিক হয়, কিন্তু মন ভাঙে মানুষের

20