.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলকরেছে এলাকাবাসী


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার বাড়ি জামে মসজিদে দরজা ভেঙে প্রবেশ করে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লাবিব, সাবনুর ও হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মসজিদের ইমাম আল-আমীনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, “পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মসজিদ কমিটির সহ-সভাপতি মো. বকুলও ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে, বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, অভিযুক্ত লাবিব অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

1

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

2

৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ

3

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

4

তজুমদ্দিনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেও

5

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

11

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

12

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

13

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

14

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

15

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

16

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

17

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

18

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

19

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

20