.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ -নিজামুল হক নাঈম

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি জেনারেল ও সম্ভাব্য প্রার্থী মো. নিজামুল হক নাঈমকে সমর্থন জানিয়ে চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আনন্দবাজার এলাকায় শুক্রবার বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাঈম বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও সুশাসনের দেশ। দুর্নীতি, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানিমুক্ত সমাজ গঠনে আমরা কাজ করব। জেলেদের জন্য সুদমুক্ত ঋণ এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা আব্দুর রব বলেন, “ভোলা-৩ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত। উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব দরকার, আর নাঈম সাহেব সেই নেতৃত্ব।”

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. নোমান। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে নাঈম সাহেব এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবেন।”

স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা পথসভায় অংশ নেন। তারা সৎ ও জনগণের অধিকার রক্ষাকারী নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

1

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

2

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

3

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

4

আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের

5

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

6

ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর: বাংলাদেশ

7

ডাকসুতে রুহুল কবির রিজভী

8

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, উত্তাল ঢাবি

9

মনপুরায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

10

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

11

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

12

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

13

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন

14

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

15

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

16

ভয়াল ও রক্তাক্ত ২৮ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক

17

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ

18

তজুমদ্দিনে নবাগত ইউএনওকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শুভেচ্

19

ঢাবি ভিসি ড. নিয়াজ আহমেদ খান ডেনমার্কে রাষ্ট্রদূত হচ্ছেন

20