.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ


নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সারাদেশের ৫২৭ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো—বাংলাদেশ পুলিশ ইতিহাসে এই প্রথমবার লটারির মাধ্যমে ওসি পদায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকা ‘প্রস্তাবিত’ হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার থানাগুলো এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। সেখানে ওসি নিয়োগের কাজ সংশ্লিষ্ট মেট্রোপলিটন কমিশনাররা অভ্যন্তরীণভাবে সম্পন্ন করবেন।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারিভিত্তিক পদায়ন করা হয়।

রেঞ্জভিত্তিক ওসি পদায়নের সংখ্যা:

ঢাকা রেঞ্জ: ১৩ জেলা, ৯৮ থানা
চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলা, ১১১ থানা
খুলনা রেঞ্জ: ১০ জেলা, ৬৪ থানা
ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলা, ৩৬ থানা
বরিশাল রেঞ্জ: ৬ জেলা, ৪৬ থানা
সিলেট রেঞ্জ: ৪ জেলা, ৩৯ থানা
রাজশাহী রেঞ্জ: ৮ জেলা, ৭১ থানা
রংপুর রেঞ্জ: ৮ জেলা, ৬২ থানা

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা। মেট্রোপলিটন এলাকায় লটারি প্রযোজ্য না হওয়ায় এসব থানায় প্রচলিত পদ্ধতিতেই ওসি নিয়োগ কার্যক্রম চলবে।

এই প্রথম লটারিভিত্তিক পদায়নকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি নতুন উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

1

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

2

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

3

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

4

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত ১, আহত ২

5

রায় ঘিরে নাশকতার আশঙ্কা: ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা মোতা

6

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

7

পঞ্চগড়ে মহাসড়কে পাথর-বালু রাখলে মোবাইল কোর্টে কারাদণ্ড—কঠোর

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

10

প্রাথমিকভাবে ২৩৮ আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা

11

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্য ও জনবল উন্নয়নে বিনিয়োগে বি

14

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

15

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

16

মা ইলিশ রক্ষা অভিযান বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

17

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

18

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

19

বোরহানউদ্দিনে ডজনখানেক আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া

20