.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনউদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাইনউদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রী ফোরম্যান ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা নেছারউল্লাহর সঙ্গে একই এলাকার ফয়জুল্লাহ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মাইনউদ্দিনকে বাড়ি থেকে ডেকে এনে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে হামলাকারীরা সেখানেও তাকে ধাওয়া করে এবং পুকুরে নেমে কুপিয়ে জখম করে বলে স্থানীয়রা জানান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক, ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকায় নজরদারি জোরদার করে।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, “প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।”

নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

1

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্

2

৩১ দফা বাস্তবায়নে ভেড়ামারায় নারী দলের সমাবেশ

3

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্

4

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

5

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

6

ছাত্রীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতা

7

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

8

ডাকসু নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন: কক

9

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

10

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

11

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

12

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

13

রক্ত ও প্রতিরোধের গৌরবগাথা: ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত আক্কেলপ

14

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

15

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

16

পোড়া ভিটে ছাড়তে নারাজ, ছাইয়ের উপরই চলছে জীবন

17

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

18

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

19

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

20