.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী


নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে আলেম ও ইমামদের ওপর ধারাবাহিক হামলার অংশ হিসেবে পঞ্চগড় সদরে এক ইমামকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইমাম মোঃ রেজাউল করিম বুরহানী।

তিনি এক বিবৃতিতে বলেন, একজন ইমামকে নামাজের পর তুলে নিয়ে নির্যাতন করা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত এবং সুস্থ সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি।

মুফতি বুরহানী আরও বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইসলামবিদ্বেষী ও ধর্মবিরোধী চক্র দেশে অরাজকতা সৃষ্টি ও ধর্মীয় উস্কানির পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। এটি একটি পরিকল্পিত ইসলামবিদ্বেষী চক্রান্ত, যা সমাজের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দেশের সর্বত্র আলেম-উলামা ও ইমামদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মুফতি রেজাউল করিম বুরহানী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে এই ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশে একের পর এক আলেম ও ইমামদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ইসলামবিদ্বেষী চক্রান্তের অংশ।

বিবৃতির শেষে মুফতি বুরহানী বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে এ চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নেব। জনগণকে শান্তি, ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় ছাত্রশিবিরের বিক্ষোভ

1

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

2

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

3

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

4

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বো

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

7

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হ

8

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করিমের ঢাকায় দুইদি

9

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

10

ঝিনাইদহের শৈলকুপায় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত পবিত্র কুরআ

11

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

12

রাবিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের মন্তব্যে মধ্যরাতে শিক্

13

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

14

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

15

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ

16

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

17

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

18

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

19

বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্টে মামা

20