.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা পেল নির্বাচন কমিশন


নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের ঘটনায় এবার নির্বাচন কমিশন (ইসি) শুধু কোনো কেন্দ্র নয়, প্রয়োজন হলে পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিল করতে পারবে। এ বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ–২০২৫ জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে।

সংশোধিত অধ্যাদেশের অনুচ্ছেদ ৯১ অনুযায়ী, অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও জরিমানার ব্যবস্থা থাকবে।

আচরণবিধি ভঙ্গের ঘটনায় নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি ইসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারাও ব্যবস্থা নিতে পারবেন। তাছাড়া, প্রার্থী যদি হলফনামায় অসত্য তথ্য দেন, তাহলে ভোটের পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে ইসি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে ইসি যে সংস্কার প্রস্তাব পাঠিয়েছিল, তা উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়। পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশ আকারে তা জারি হয়।

এছাড়া সংশোধিত আরপিও অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। জোটের অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না।

এর আগে, বিএনপি এ বিধানের বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ধারাটি বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। টানাপড়েনের মধ্যেই সরকার সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

2

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

3

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

4

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে

5

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ, আহত ১০

6

ভোলায় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে জামায়াতের বিক্ষোভ ও

7

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

8

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফ

9

ধামরাই–সাভার–আশুলিয়ায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘টেলিভিশন রিপোর

10

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

11

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

12

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

13

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

14

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

15

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

16

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

17

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

18

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্

19

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত অন্তত ২০

20