.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ


আবু বকর আবির
 জবি প্রতিনিধি 

ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতিতে থাকা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। 
বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁতীবাজার এলাকা ঘুরে মিছিলটি বিশ্বজিৎ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলার জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’, ইত্যাদি।

সমাবেশে বক্তারা বলেন 'ওসমান হাদিকে লক্ষ্য করে এই হামলা আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ৫ আগস্টের আন্দোলনের পর থেকেই গুপ্ত হামলার ঘটনা বাড়তে শুরু করেছে। ইন্টেরিম সরকারকে অবিলম্বে এই হত্যাচেষ্টার বিচার নিশ্চিত করতে হবে।”

জবি শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, আর এই হামলা তারই প্রতিফলন।
 শিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত। ইন্টেরিম সরকার এ ঘটনার দায় এড়াতে পারে না। ভবিষ্যতে এমন সন্ত্রাসী কার্যক্রম রোধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিডিপির নেতাকর্মীদের ওপর হামলায় আহতদের পাশে ভোলা-২ জাম

1

তজুমদ্দিনে ২৮ অক্টোবর লগী-বৈঠা তাণ্ডবের নিন্দায় বিক্ষোভ মিছি

2

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কলম ব

3

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

4

মনপুরায় জেলেদের খাদ্য সহায়তায় অনিয়মের অভিযোগ

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

7

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

8

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

9

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

10

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চ

12

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

13

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

16

ভোলায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

17

দলীয়করণ ও দুর্নীতি নিয়ে সমালোচনা, নতুন প্রজন্মের রাজনৈতিক সচ

18

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আট

19

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

20