.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৩ সেনা কর্মকর্তা হাজির


মেঘনা দর্পন ডেস্কঃ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই–জেআইসি সেলের গুম-খুন এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জন আসামির নাম রয়েছে।

সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার বিশেষ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ গ্রেফতারি পরোয়ানা ফেরত-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন, পলাতক আসামিদের বিষয়ে স্টেট ডিফেন্স নিয়োগ এবং অন্যান্য প্রক্রিয়া নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাজির হওয়া ১৩ সেনা কর্মকর্তা হলেন—
র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা একই ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পলাতক আসামিদের হাজির করতে সাত দিনের মধ্যে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: ভারতীয় আত্মীয়দের লাশ দেখা

1

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

2

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

5

ভোলায় ১২ নভেম্বরের সেই ভয়াল রাতের ক্ষত আজও শুকায়নি

6

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্র

7

ডাকসু-রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

8

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

9

ভোলায় কালবৈশাখী ঝড়ে দাখিল মাদ্রাসার চাল উড়ে গেল, লণ্ডভণ্ড অফ

10

বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা শিক্ষক ফোরামের কমিটি গঠন

11

ছাত্রীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ছাত্রদল নেতা

12

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

13

ভোলা–২ আসন: জোট রাজনীতির জটিল সমীকরণ

14

বিসিবিতে অ্যাডহক কমিটি: প্রধান তামিম ইকবাল

15

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

16

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

17

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

18

সেতুর দাবীতে আন্দোলনরতদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বোরহান

19

জাতীয় নির্বাচনে সারাদেশ রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ হবে: নির্বা

20