নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রেযাউল করীম বুরহানী আজ দৌলতখান থানার নূরমিয়ার হাট এবং খায়েরহাট বাজারে গণসংযোগ করেছেন। সকাল থেকেই তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
গণসংযোগ চলাকালে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন বুরহানী। তিনি এলাকাবাসীর সমস্যা–অভাব মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নত শিক্ষা ব্যবস্থা, নৈতিক সমাজ গঠন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি, থানা কমিটি ও নূরমিয়ারহাট আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।
এলাকার সাধারণ মানুষের মতে, বিভিন্ন দলের গণসংযোগে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে, এবং তারা শান্তিপূর্ণ নির্বাচনে সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করছেন।