.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর


নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনজনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক, আর সাবেক আইজিপি চৌধুরী মামুন কারাগারে রয়েছেন।

মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এর আগে গত ২৩ অক্টোবর বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করেছিল।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত আলাউদ্দীন হত্যা মামলায় মনপুরায় এক আসামির যাবজ্জীবন সশ

1

আগামী নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: ইসি

2

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

3

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প

4

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

5

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

6

আড়াইহাজারে অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা

7

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

8

আগুন কেড়ে নিল জীবিকার সম্বল, নিঃস্ব ৭ দোকান মালিক

9

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

10

ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জবি শিবিরের বিক্ষোভ

11

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

12

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

13

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবীতে অবস্থা

14

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত ‘আল-বেীরুনি স্ট্রাকচারা

15

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের

16

দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার

17

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

18

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হ

19

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

20