.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্র সংসদে সততা ও ন্যায়নিষ্ঠা দেখতে চায় জামায়াত: কলুষমুক্ত নেতৃত্বের আহ্বান আমিরের


নিজস্ব প্রতিবেদকঃ

অতীতের কলুষিত ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি নয়, বরং সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে— এমন আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, অতীতে আমরা দেখেছি, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় ও কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে অসৎ উপায়ে লাভবান হতেন। কিন্তু এখন সময় এসেছে সেই চিত্র পাল্টে দেওয়ার।

তিনি বলেন, “আমরা চাই, ছাত্র সংসদগুলো সততার পরীক্ষায় শতভাগ সফল হোক। এখানে এক ভাগও ব্যর্থতা জাতি দেখতে চায় না। যুবকদের নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কিছু ভুলের কারণে তা নষ্ট হয়েছে। এবার সেই ভাটা কাটিয়ে নতুন জোয়ার আনতে হবে ছাত্র সংসদের মাধ্যমে।”
তিনি আরও যোগ করেন, “কিছু মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্রসমাজের ব্যর্থতা নয়। আমরা প্রমাণ করব, ছাত্ররা সবসময় ন্যায়, সত্য ও বৈষম্যহীনতার পক্ষে।”

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন ছিল ছাত্রসমাজের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যা জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন। শিবির সবসময় এই নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল।”

তিনি বলেন, “ছাত্র সংসদ শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হবে না, এটি ভবিষ্যৎ নেতৃত্বের প্রশিক্ষণভিত্তি হিসেবে কাজ করবে। প্রতিনিধিদের দলীয় নয়, সবার প্রতিনিধি হয়ে কাজ করতে হবে। ক্যাম্পাসে ছাত্রবান্ধব কর্মসূচি চালু রাখতে হবে, যাতে প্রতিটি প্রতিনিধি সবার নেতা হয়ে উঠতে পারে।”

জাহিদুল ইসলাম আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার নয়, বুদ্ধিবৃত্তিক চর্চার পরিবেশ চাই। জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান উৎপাদনে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জাতীয় সংকটে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

1

বাংলাদেশে সোশ্যাল মিডিয়াভিত্তিক ইসলামি কনটেন্ট ও ধর্মীয় কর

2

রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর

3

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

4

বোরহানউদ্দিনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

5

ভোলায় বিএনপি-বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, আহত অন্

6

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

7

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

8

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিবৃতি ও

9

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

10

ইশতেহার থেকে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

13

ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র নতুন কমিটি গঠন

14

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

15

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

16

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

17

নারী হেনস্তার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন, প্রশাসনের হ

18

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত

19

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

20