.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে সমঝোতা–ঐক্যের আহ্বান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের


নিজস্ব প্রতিবেদকঃ

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। আজ ১ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতাল ছাড়ার পর তিনি বলেন,
“আল্লাহর মেহেরবানিতে অনেকটাই সুস্থ আছি। আমার জন্য দেশের মানুষ দোয়া করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন—আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি জানান, বিশ্বখ্যাত কার্ডিওলজিস্ট ডা. মনিরুজ্জামান এবং তাঁর চিকিৎসক দল তাঁর জটিল হার্টের ব্লক পরীক্ষা করেন। ব্লকটি “পাথরের মতো শক্ত” হওয়ায় স্টেন্ট বসানো ছিল চ্যালেঞ্জিং। তাৎক্ষণিকভাবে হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে ওপেন-হার্ট সার্জারি কিংবা বিদেশে পাঠানোর বিষয়টি আলোচনা হলেও ডা. তাহের নিজেই স্টেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, স্টেন্ট ভালোভাবে বসেছে। এখন বেশ সুস্থ বোধ করছি।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. তাহের বলেন,
“তিনি একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক নেত্রী। আজ তিনি শুধু একটি দলের নেত্রী নন—তিনি দেশের মানুষের নেত্রী। তাঁর সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি।”
তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাঁর সুস্থতা কামনায় নানা দোয়া ও কর্মসূচি করা হয়েছে।

জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন,
“বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। আগামী রাজনীতি ও নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ধৈর্য, প্রজ্ঞা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগ নেতাকর্মীর তালি

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোত

2

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

3

বিএনপি’র আদর্শিক দিকভ্রান্তি ও নীতিগত পুনর্গঠনের আহ্বান শিবি

4

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবে

5

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

6

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: হামিদু

7

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রশিব

10

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

11

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

12

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

13

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

14

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদের 'ঐক্যবদ্ধ নির্ভীক

17

পুরো নির্বাচনি এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা পেল নির্বাচন কমিশ

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ ঠাকুরগাঁওয়ের

20