মেঘনা দর্পন ডেস্কঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাকসুর রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সেতাউর রহমান সঞ্চালনা করেন এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রভোস্টরা নিজ নিজ হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ করান।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে নির্বাচিতরা আগামী এক বছরের জন্য রাকসু, সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদের দায়িত্ব পালন করবেন।