.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে দুই মাদকসেবীর জেল ও জরিমানা


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে কাচিয়া ও বড় মানিকা ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কাচিয়া ইউনিয়নের দালালপুর বাজার এলাকার নিজ বসতবাড়ি থেকে মো. মনির (৩৮) এবং বড় মানিকা বাজার সংলগ্ন এলাকা থেকে মো. সাইফুল বিশ্বাস (৪০)-কে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. মনিরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. সাইফুল বিশ্বাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সেতু চাইবে, সে-ই ভোট পাইবে — জুলাই যোদ্ধা রাসেল মাহমুদ

1

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

2

বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে আল-হিকমা মাদরাসার ঘটনার সঙ্গে জাম

3

বান্দরবান সীমান্ত থেকে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য

4

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উ

5

ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে

6

ঢাবিতে ধর্ম অবমাননা ও কূটুক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে ৬ মা

7

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াই, মূল প্রতিদ্বন্দ্বিতা হা

8

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সা

9

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

10

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ

13

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

14

“ইশ্বরদীর হামলা পরিকল্পিত; সন্ত্রাসের কাছে মাথা নত করবে না জ

15

আগামী সংসদ ৯ মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে

16

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

17

বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, মা-বাবা গুরুতর আ

18

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

19

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

20