.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৩


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ইব্রাহিম খলিল মুন্সি (৪০), তার স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সির অভিযোগ, বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে তারা ভোগদখলীয় জমি ও পুকুরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজি, নুরুদ্দিন, নাসির, রুবেল, হারুনসহ অন্তত ১২ জন তাদের জমি ও পুকুর দখল করে মাছ ছাড়ার চেষ্টা করেন। এ সময় তিনি ও পরিবারের নারী সদস্যরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দা, সেঁনি ও লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে, তার গর্ভবতী স্ত্রী এবং ভাবিকে আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ইব্রাহিম খলিল দাবি করেন, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টা করছে এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।

তবে অভিযুক্ত কামাল মেম্বার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

1

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

2

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

3

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

4

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

5

৮ বিভাগের ১৫৮ ইউএনও বদলি করেছে অন্তর্বর্তীকালীন সরকার

6

সংগ্রামী ও আদর্শনিষ্ঠ জীবনের প্রতীক মুহাম্মদ কামারুজ্জামান

7

সংসদে বিএনপির সিদ্ধান্ত বদল নিয়ে বিতর্ক

8

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

9

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

10

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

11

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

12

চুপ্পুর হাতে জুলাই সনদের বায়াত নেওয়ার চেয়ে নদীতে ডুবে মরে

13

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

14

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: হাসপাতালে ডা. কামরুল ইসলা

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

পরিবেশ আইন লঙ্ঘন: বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৯ লক্ষ টাকা

17

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

18

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

19

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

20