.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ


মোঃ আব্দুর রহমান হেলাল, 
ভোলা প্রতিনিধি

ভোলা সদর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে স্পিডবোটে ভোলার ইলিশা ফেরিঘাটে পৌঁছালে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও ফুলের মালা নিয়ে তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

ইলিশা ঘাট থেকে শহরমুখী পথে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, যা ভোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে— “ধানের শীষের জয় হবেই ইনশাআল্লাহ!” প্রায় সাত থেকে আট শতাধিক নেতা-কর্মী অংশ নেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। উৎসবমুখর পরিবেশে চারপাশে তৈরি হয় নির্বাচনী আমেজ।

বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ভোলার জনগণের ভোটে ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “ভোলার মানুষের ভালোবাসাই আমার শক্তি। এই ভালোবাসা আমি জনসেবায় ফিরিয়ে দিতে চাই।”

তার আগমনকে ঘিরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই বলেন, দীর্ঘদিন পর ধানের শীষের এমন জাগরণ ভোলার রাজনীতিতে নতুন আশার আলো জাগিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপকূল ফাউন্ড

1

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

4

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

5

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

6

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্ম

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

9

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব

10

জামায়াতের পুনঃনির্বাচিত আমীরকে পীর সাহেব চরমোনাইয়ের শুভেচ্ছা

11

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

12

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

মহান বিজয় দিবসে বগুড়ায় শাহ সুলতান কলেজ শাখা ছাত্রশিবিরের ‘রা

15

গুজব ও বিতর্কের মুখে ডা. এস এম খালিদুজ্জামান: চিকিৎসা ক্ষেত্

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

18

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

19

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

20