.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

মেঘনা দর্পন ডেস্কঃ
দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন সামরিক আকাশযান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বাহন দুটি হলো একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান এবং একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টার। উভয়ই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের বরাত দিয়ে এপি জানায়, রোববার বিকেলে রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান ও হেলিকপ্টারটি পরপর বিধ্বস্ত হয়। সৌভাগ্যক্রমে, উভয় দুর্ঘটনায় পাঁচ ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। হেলিকপ্টারের তিনজন এবং যুদ্ধবিমানের দুই পাইলট “সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়” আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্যাসিফিক ফ্লিট।

প্রতিবেদনে আরও বলা হয়, অবসরের আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে রয়েছে। গ্রীষ্মকালজুড়ে মধ্যপ্রাচ্যে অবস্থান শেষে এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপের পথে ফিরছে।

এদিকে রয়টার্স জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে পাঠানো হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

শহীদ ওজায়ের পরিবারের পাশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

2

এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, সীমান্তজুড়ে বিজিবির সর্বো

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

বান্দরবানে প্রবাসীর বাড়ি থেকে চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংক

6

সহকারী শিক্ষকদের ১৩তম থেকে ১০ম গ্রেডে আসার সুযোগ নেই: প্রাথম

7

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

8

নওগাঁর আত্রাইয়ে পাটচাষিরা খুশি, ন্যায্য মূল্য পেয়েছে

9

জকসু নির্বাচন আগামী ২২ ডিসেম্বর

10

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনি

14

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

15

জামায়াতের আমীর-সেক্রেটারীসহ হেভিওয়েট ডজন নেতার আসনে বিএনপির

16

শেখ হাসিনার ফাঁসির রায়ে ঢাবিতে আনন্দ মিছিল

17

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

নূরুল কবিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বি

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20