বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে ছাত্রশিবির বোরহানউদ্দিন পৌরসভা সাংগঠনিক থানা শাখা।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এ.এইচ.এম ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ভোলা জেলা শাখার অফিস সম্পাদক রুবেল মাহমুদ এবং পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমানুল্লাহ।
পৌরসভা ছাত্রশিবির সভাপতি মঈন বিন সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বিশেষভাবে পরীক্ষা পূর্ব প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের নিয়ম-কানুন এবং প্রশ্নপত্র হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে পরামর্শ দেন।
শেষে প্রধান অতিথি দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।