.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় নারী গ্রেপ্তারে ক্ষোভ, ডাকসু ভিপির নিন্দা


নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার জামায়াতকর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি এ ঘটনাকে ‘পুরানো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে উল্লেখ করেছেন।

সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একজন নারীকে এভাবে বাসা থেকে তুলে নেওয়া অমানবিক এবং ভিন্নমত দমনের ইঙ্গিত বহন করে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা মানবিক দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যারা একসময় নিপীড়নের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন ঘটনা কাম্য নয়।
তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার অপব্যবহার কখনোই স্থায়ী কল্যাণ বয়ে আনে না।

উল্লেখ্য, ফেসবুকে জ্বালানি সংকট নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবি সাওদাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে তার তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে মন্তব্য করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল জামায়াতসহ আট দলের বিক্ষোভ কর্মসূচি

1

পটুয়াখালীতে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: তদন্তে নেমেছে প্রশাসন ও

2

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

3

জমিতে বিষপ্রযুক্ত সার ছিটিয়ে খামারির ১৩ হাঁস নিধন

4

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

5

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

6

Portal Hacked|Send Only 80 USDT To Get Back

7

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি

8

বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চায় না ভারত: রাজনাথ সিং

9

আড়াইহাজারে অপরাধ দমন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা

10

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

জকসু নির্বাচন স্থগিত,ক্ষুদ্ধ শিক্ষার্থীরা!

13

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে লালমোহনে ফুলকপি প্রা

16

মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক

17

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

18

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20