.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

চবিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মুহাম্মাদ জিন্নুরাইন আসিফ, 
চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চবির উদ্যোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমকে সবসময় উৎসাহিত করি। এখন চাকসুর প্রতিনিধিদের সহযোগিতায় সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। শিক্ষার্থীদের ভোক্তা অধিকার বিষয়ে সচেতন হওয়া জরুরি, কারণ তারাই সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারবে।”

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ চবি-এর সভাপতি ও চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

উন্মুক্ত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও দেশের বিশিষ্ট আইনজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ, বাস্তব চ্যালেঞ্জ, অভিযোগের পদ্ধতি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, “সচেতন ভোক্তাই ন্যায্য অধিকার আদায়ের মূল শক্তি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

তজুমদ্দিনে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক

3

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

4

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী মোঃ সিয়ামের মর্

5

মাধবদীতে শিশু ধর্ষণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

6

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

7

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

8

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি সিগবাতুল্লাহ

9

জুলাই শহীদ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জামায়াতের কবর জিয়ারত

10

ভোলার বোরহানউদ্দিনে মুফতি ফজলুল করিমের দিনব্যাপী গণসংযোগ

11

রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহ

12

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি

13

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

14

ইমরান খানের গল্পে অনুপ্রাণিত হয়ে এনসিপির সাফল্য কামনা জামায়া

15

বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্

16

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, কলম ব

17

নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে অংশ নেবে এনসিপি

18

বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে: এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল

19

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জাতীয

20