.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা


নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহাদাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী–আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহাদাত আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পাশাপাশি তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা মাঝে মাঝে চালাত। ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই কাজ নিয়ে ব্যস্ত থাকায় শাহাদাত সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বদরপুর ব্রিজের পাশে সড়কের ধারে শাহাদাতের গলাকাটা মরদেহ দেখতে পান। কিছুটা দূরে পড়ে ছিল তার অটোরিকশা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই ইয়াছিন হোসেন জানান, ছিনতাইকারীরা তার ভাইয়ের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শাহাদাত রিকশা দিতে না চাইলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া জুলাই-যোদ্ধাদের গেজেট বাতিল করছে সরকার

1

ইরানে বিশাল সোনার মজুত: বিপর্যস্ত অর্থনীতিতে ফিরে আসছে নতুন

2

কুমিল্লা-৫ আসনে জামায়াতের প্রচারণা সরানো হলেও অক্ষত বিএনপি প

3

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

4

সাংবাদিক শওকত মাহমুদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি

5

ডাকসুতে ইইউ রাষ্ট্রদূত

6

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

মেডিকেল ছাত্র রাফির মাকে নিয়ে বাজারে গিয়ে ফিরলেন লাশ হয়ে"

9

ইসলামী ব্যাংকের মালিকানা এস আলমের কাছে ফেরতের দাবি আন্দোলনকা

10

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

11

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

12

ভোলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

13

ঈদ সামনে রেখে বোরহানউদ্দিনে গরু চুরির আতঙ্ক, সর্বস্ব হারালেন

14

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

15

পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্

16

তজুমদ্দিনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণভোটে হ্যাঁ ভোট দেও

17

জমি সংক্রান্ত বিরোধের জেরে বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা

18

কামরুজ্জামান আহবায়ক ও লোকমান সদস্য সচিব চরফ্যাশন সাংবাদিক ইউ

19

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

20