.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইআরআই জরিপে বিএনপি ৩০%, জামায়াত ২৬% ভোট পাবে


নিজস্ব প্রতিবেদকঃ

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দেবেন। সমর্থনের হিসাবে দুই দলের ব্যবধান মাত্র চার শতাংশ, যা বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রতিযোগিতাকে আরও তীব্র এবং অনিশ্চিত করে তুলছে। জরিপে আরও দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ শতাংশ, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোট পেতে পারে, আর অন্যান্য দলগুলোর মোট ভোট হতে পারে ৮ শতাংশ। ফলে বিএনপি ও জামায়াতের কাছাকাছি অবস্থানের কারণে ছোট দলগুলো যেকোনো সময়ে “গেম চেঞ্জার” হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটের শতাংশ কাছাকাছি হলেও কোনো দল আসন সংখ্যায় বড় ধরনের সুবিধা আদায় করতে পারে—এমন মন্তব্যও এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে। আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের তত্ত্বাবধানে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৬৩ জেলা থেকে ৪,৯৮৫ জন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের সাক্ষাৎকার নেয়। সিএপিআই পদ্ধতিতে সংগৃহীত এ জরিপের আস্থা ৯৫ শতাংশ এবং ত্রুটির সীমা ধরা হয়েছে ±১.৪ শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, এই জরিপ দেশের রাজনৈতিক সমীকরণ, জোট রাজনীতি এবং সম্ভাব্য নির্বাচনী ফলাফলের দিকনির্দেশনা দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে ভুয়া স্লোগান জনতার

1

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্

2

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা কর

3

ভোলা–২ নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা: সম্ভাবনার জোয়ার কেন উপেক্ষিত

4

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

7

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাট-বাজারে চাঁদাবাজদের ঠাঁই থাক

8

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

11

বান্দরবানে নাফাখুম ঝরনায় পড়ে পর্যটক নিখোঁজ

12

আসন্ন জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির

13

দেবিদ্বারে শিবিরের সাবেকদের প্রীতি সমাবেশে রসমালাই নিয়ে উপস্

14

বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

15

তজুমদ্দিনসহ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস

16

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলা

17

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

18

ঘূর্ণিঝড় মন্থা

19

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা

20