.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


আবদুল মান্নান 
ভোলা থেকে 

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইলিশা ইউনিটের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে ইলিশা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি ইলিশা স্ট্যান্ড, আলীপুর মোড়, বাজার কেন্দ্রীয় এলাকা ও ঘাটসংলগ্ন রোড প্রদক্ষিণ করে। পরে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি ভোলা শহর শাখার সেক্রেটারি বলেন, “ভোলা–বরিশাল সেতু আজ আমাদের অস্তিত্বের দাবি। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ভোলার মানুষ বঞ্চনার শিকার। সেতুটি নির্মাণ হলে সরাসরি সড়কপথে বরিশাল ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন।”
তিনি আরও বলেন, “দেশে যখন মেগা প্রকল্পের ছড়াছড়ি, তখন ভোলার মানুষের এ ন্যায্য দাবি উপেক্ষা করা যায় না। দ্রুত সেতু নির্মাণের ঘোষণা দিতে হবে, প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

ইউনিয়ন সভাপতি আল আমিন বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু ভোলার নয়, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবি। বহু বছর ধরে অপেক্ষা করছি, এখন আর সময় নষ্টের সুযোগ নেই। সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের শক্তি। এই দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

ইলিশা ইউনিটের সেক্রেটারি জনাব ফরহাদ হোসেন বলেন, “সেতুটি হলে কৃষক, শ্রমিক, ছাত্র, ব্যবসায়ী—সবাই উপকৃত হবে। যোগাযোগ সমস্যার কারণে ভোলার বহু তরুণ বড় শহরে যেতে পারছেন না। সেতু হলে তাদের কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।”
তিনি আরও বলেন, “আজকের মিছিল প্রমাণ করেছে—ভোলার মানুষ ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো।”
নেতৃবৃন্দের বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়। উপস্থিত নেতাকর্মীরা ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবি আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

1

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

2

জামায়াতের মনোনয়ন পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

3

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

4

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

5

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা

6

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

7

চিনির দাম তিন বছর পর ১০০ টাকার নিচে, বাজারে স্বস্তির হাওয়া

8

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

9

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিণ্ডদান উৎসব

12

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে ভুয়া স্লোগান জনতার

13

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা-কর্মীসহ ৭১ জনের জামায়াতে যোগদান

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

16

মেরা পিক জয় করলেন চবির সাবেক শিক্ষার্থী রায়হান

17

বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্

18

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

19

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

20