.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

 
ঢাবি প্রতিনিধি 

“স্বপ্নের ক্যাম্পাসে, স্বপ্নের ক্যারিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ‘ক্যারিয়ার গাইডলাইন’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তিনটি সেশনে বিভক্ত এ আয়োজনে বিভিন্ন অনুষদের অসংখ্য নবাগত শিক্ষার্থী অংশ নেন।

এদিন সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের প্রথম সেশন শুরু হয়। এই সেশনে অংশ নেন কলা, চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

সেমিনারে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বগুণ নিয়ে প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

শিক্ষার্থীদের উদ্দেশে শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘উপদেশ দেওয়া’ বিষয়টি আমার কাছে অস্বস্তিকর মনে হয়—কারণ বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা নিজেরাই চিন্তা-চেতনার দিক থেকে পরিপক্ব হয়ে ওঠে। তবুও অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বাস্তবতা তুলে ধরার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন,“মানুষের জীবনে অভিজ্ঞতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা ইতোমধ্যে একটি বড় ধাপ অতিক্রম করেছো। এখন প্রয়োজন নিজেকে প্রস্তুত করা- কীভাবে কথা বলতে হয়, কীভাবে সমস্যার সমাধান করতে হয়, কীভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হয়। এগুলো শেখানো হয় না বইয়ে, শেখানো হয় অভিজ্ঞতার মাধ্যমে।”

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, বিভিন্ন পেশায়-বিশেষ করে আইন পেশায়- শান্তভাবে শোনা, উপযুক্ত সময়ে যথার্থ উত্তর দেওয়া এবং আবেগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি সামলানোর দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশ চালানোর জন্য দরকার দক্ষ মানবসম্পদ। আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেককে নিজেদের জায়গা থেকে উৎকর্ষ অর্জন করতে হবে।”

নবীনবরণে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “শিবিরের চিন্তাভাবনা একদম আলাদা। বিশেষ করে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তাদের পরিকল্পনাগুলো আমাদের নতুনভাবে ভাবতে শেখায়।”

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সফট স্কিলস ও নেতৃত্বের প্রস্তুতি নিয়ে এমন আয়োজন তাদের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

1

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

2

গুলশানে জামায়াতের ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প শুরু

3

বোরহানউদ্দিনে আনসার বাহিনীর ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প ও কম্

4

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

5

মহানবী (সা.)-এর জীবনাদর্শে গড়তে হবে নৈতিক ও মানবিক সমাজ: ভোল

6

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না

7

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর রহমান ও সম্পাদক

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

11

জকসু নির্বাচনে "অদম্য জবিয়ান ঐক্য" নামে শিবির ও আপ বাংলাদেশে

12

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আট

13

দেড়যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান

14

ডাকসুর উচ্ছেদ অভিযান– যা ভাবছেন শিক্ষার্থীরা

15

বিএনপি নেতা ফখরুল আলম পাটোয়ারীর জানাজায় ভোলা-২ জামায়াত প্

16

চূড়ান্ত প্রার্থী তালিকায় নতুন চমক আনছে বাংলাদেশ জামায়াতে ইসল

17

৮০ আসনে অনড় ইসলামী আন্দোলন, জামায়াতের নেতৃত্বাধীন জোট ছাড়ার

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

20