.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

 বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাজনৈতিক দল, প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আইন মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হচ্ছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস।
মতবিনিময় সভায় ভোলা-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা নির্বাচনী পরিবেশ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং গণভোটের গুরুত্ব নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব” — মুফতি ই

1

ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ

2

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

3

সুদানে গণহত্যা, পালাচ্ছে হাজারো মানুষ

4

ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে

5

নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জামায়াতের নির্বাচনী ই

6

ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

7

শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

8

ভান্ডারিয়ায় শিশু ওসমানের পায়ে শিকল বেঁধে পাঠদান, প্রশাসনের

9

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

10

জামায়াত ১৬ বছরে কাউকে সাবান কিংবা একটা মাস্ক কিনে দিয়েছে প্র

11

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

12

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

13

উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ: শেরপুরে জামায়াত প্রার্থীর

14

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

15

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ:

16

কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচনকে সামনে রেখে ভোলায় তিন উপজেল

17

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্

18

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

19

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

20