.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তা, জড়িতদের শাস্তির দাবি


ভোলা প্রতিনিধি 

ভোলার দৌলতখান উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ কর্মসূচি চলাকালে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নারী কর্মীদের হেনস্তা, শান্তিপূর্ণ প্রচারে বাধা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দৌলতখানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মিনারা বেগম অভিযোগ করে বলেন, দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বিএনপি কর্মী রিপন ও সেলিমের নেতৃত্বে নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ ভোটারদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।


তিনি বলেন, এই ধরনের ঘটনা শুধু রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এর আগেও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, সৈয়দপুর ও ভবানীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিএনপির চিহ্নিত নেতাকর্মীদের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।


লিখিত বক্তব্যে আরও বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীর অধিকার নিয়ে কথা বলা দলগুলোর নেতাকর্মীদের দ্বারা নারী হেনস্তার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে দাবি করা হয়। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠে জনসমর্থনে ব্যর্থ হয়ে বিএনপি ভয়ভীতি ও সহিংসতার পথ বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— নারী হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা,
দৌলতখানে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ গণসংযোগ পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নারী হেনস্তা, হুমকি ও বাধা দিয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন , উপজেলা মহিলা জামায়াতের সহকারি সেক্রেটারি কুমকুম আক্তার সহ মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

1

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তর

2

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

3

‘আওয়ামী লীগ যে ব্যর্থ কৌশলে জামায়াতকে দুর্বল করতে পারেনি, বি

4

নাসিরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা

5

জামায়াতসহ ৮ দলের বরিশালের সমাবেশকে স্বাগত জানিয়ে বোরহানউদ্দি

6

শিক্ষা ক্যাডারের ১,৮৭০ কর্মকর্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক

7

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

8

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির ১ লাখ

9

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদক মামলার রায় ১ ডিসেম

10

মনপুরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া-মোনাজাত

11

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত ও মানসিক রোগীরা

12

চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো সাবেক আ. লীগ

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সকলকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী-ডাঃ

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় শিল্পের প্রদর্শনী

19

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

20