.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাকসুর কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের কল্যাণে একগুচ্ছ সিদ্ধান্ত


রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রথম কার্যনির্বাহী সভা শেষে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এর আগে গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ সকল নির্বাচিত প্রতিনিধি।

সভায় গৃহীত সিদ্ধান্ত ও রাকসুর তহবিল সংক্রান্ত জটিলতা বিষয়ে বিস্তারিত জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রাকসু জানায়, সংগঠনের তহবিলের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বেশ কিছু অগ্রাধিকারমূলক সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে— সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মার পরিবারের ক্ষতিপূরণ প্রদান, শিক্ষার্থী জারাফার জন্য রাকসুর উদ্যোগে ফান্ড রেইজিং, মেডিকেলের রোডম্যাপ প্রণয়ন, সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনা, প্রত্যেক হলে পানির ফিল্টার মেশিন স্থাপন, একাডেমিক ভবনে স্যানিটাইজেশন ভেন্ডিং মেশিন স্থাপন, মহিলা জিমনেসিয়াম চালু করা, উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিতকরণ, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি গ্রহণ।

রাকসুর নেতারা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের ঐক্য, প্রশাসনের জবাবদিহিতা এবং সঠিক নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক, সচেতন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

1

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত

2

টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

3

নরসিংদীর রায়পুরায় মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যা

4

বোরহানউদ্দিনে টুপি-দাড়িওয়ালাদের জামায়াত বানিয়ে বিএনপিতে যোগদ

5

অতিরিক্ত সরবরাহের পূর্বাভাসে কমছে জ্বালানি তেলের দাম, বাড়ছে

6

দৌলতখানে জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা:

7

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

8

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

9

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

শীঘ্রই নরসিংদীর আইনশৃংখলার উন্নয়নে যৌথ অভিযান পরিচালিত হবে

12

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যাল

13

সঙ্কটাপন্ন অবস্থায় খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল সকালে লন্ড

14

বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত অচল মিরাজের জীবনের আলো জ্বালাল উ

15

ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে

16

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

17

ভোলায় বিএনপি–বিডিপি সংঘর্ষ, আহত অন্তত ৩০

18

দক্ষিণ চীন সাগরে আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হে

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20