বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে উপজেলা প্রশাসন স্কুলের কৃতি শিক্ষার্থী তাহা চৌধুরী। সে সমাজকর্মী ও সাংবাদিক রাজিব হায়দারের কন্যা।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তাহা চৌধুরী তার সাবলীল উপস্থাপনা, স্পষ্ট উচ্চারণ ও ভাবপূর্ণ আবৃত্তির মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। এর ফলস্বরূপ তিনি প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন।
তাহা চৌধুরীর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জেলা পর্যায়েও সে কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করবে।
এ অর্জনের মাধ্যমে তাহা চৌধুরী যেমন নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে, তেমনি তার পরিবার ও বিদ্যালয়ের সম্মান আরও উজ্জ্বল হয়েছে।