.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্র ও মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ করতে উভয়পক্ষের আগ্রহ প্রকাশ করা হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

2

বাংলাদেশে দিল্লির রাজত্ব নয়, চলবে জনগণের শাসন-সাদিক কায়েম

3

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও

4

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

5

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার

6

দেশীয় সাংস্কৃতিক সংসদের ভোলা জেলার দায়িত্বশীল সমাবেশ

7

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা

8

ভোলা পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

9

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত

10

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

11

আবারো জামায়াতের 'আমীর' নির্বাচিত ডা. শফিকুর রহমান

12

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

13

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধ

14

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

15

৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সমমনা ৮ দলের

16

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের চেতনা থেকে সরে গেছে: ডাকসু ভিপি স

17

শিবির সন্দেহে কাউকে মেরে ফেললেও আওয়ামী লীগ আমলে বিচার হতো ন

18

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

19

জামায়াতে কেউ রাতারাতি নেতা হতে পারে না — বোরহানউদ্দিন উপজেলা

20