.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের কাছে ২০০ আসন চাওয়ার খবর ভিত্তিহীন: ইসলামী আন্দোলন বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীদের কাছে ২০০ আসন চেয়েছে— এমন খবরকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে, তা মূলত আসনভিত্তিক নির্বাচনী সমঝোতা, কোনো রাজনৈতিক জোট নয়। ইসলামী আন্দোলনের ভাষ্য অনুযায়ী, প্রতিটি আসনে ইসলামপন্থী দলগুলোর একক প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এই যৌথ সমন্বয় চলছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শীর্ষ নেতৃবৃন্দ বহুবার স্পষ্ট করেছেন— বিষয়টি কেবল নির্বাচনী বোঝাপড়া, এর সঙ্গে জোট বা আসন দাবি-দাওয়ার রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই কিছু গণমাধ্যমে প্রকাশিত “২০০ আসন চাওয়ার” মতো সংবাদ সত্য নয়, বরং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, আসন্ন নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে একই প্ল্যাটফর্মে এনে সমন্বিত নির্বাচন পরিচালনার লক্ষ্যেই তাদের বর্তমান রাজনৈতিক পথচলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

1

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

2

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্য

3

তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

4

লাখো মানুষের অংশগ্রহণে শরিফ ওসমান হাদির জানাজা

5

ফরিদপুরে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোমা ফারুক’ যুব মহি

6

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উ

7

৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২১ হাজার

8

গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়—এই ধারণা ভাঙতে চায় এনসিপি: তাসন

9

ভোলা-বরিশাল সেতু সহ ৫ দফা দাবিতে বোরহানউদ্দিনে বিদ্যুৎ কেন্দ

10

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রোকন সম্মেলন অনুষ্ঠিত

11

ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া মাহফিল

12

বিএনপির ৬৫ নেতার বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার

13

শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ড. হাফিজ

14

ভোলায় গোলাম নবী আলমগীরকে বর্ণাঢ্য শোভাযাত্রায় বরণ

15

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

16

শেরপুরে জালটাকাসহ যুবক গ্রেপ্তার

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ক

18

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ:

19

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব

20